আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিযাহুল্লাহু উচ্চ মর্যাদা সম্পন্ন ঐতিহ্যবাহী ইলমী বংশের সন্তান
আপোষহীন ক্বায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিযাহুল্লাহ। তাঁর বড় আব্বা (মায়ের দাদা) যুগশ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা সুফী আজিজুর রহমান রহ.( মৃত্যু:১৩৩৯ হি.) ছিলেন হাটহাজারী মাদরাসার চারজন প্রতিষ্ঠাতের অন্যতম একজন।
আরেক বড় আব্বা ( নানার খালু) শায়খুল কুল আল্লামা আব্দুল ওয়াহেদ হাওলভী রহ. (মৃত্যু:১৩২৩ হি.)। তিনিও হাটহাজারী মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা। যিনি ছিলেন তাসাওউফের সিদ্ধপুরুষ আল্লামা ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহ. ও হাজী ইমদাদুল্লাহ মুহাজেরে মক্কী রহ. এর বিশিষ্ট খলিফা।
আল্লামা বাবুনগরীর মায়ের ফুফা ছিলেন হাটহাজারী মাদরাসার প্রথম পৃষ্ঠপোষক শায়খুল মাশায়েখ আল্লামা জমিরউদ্দীন রহ.।হাটহাজারী মাদরাসার দুইজন বানী ১/সূফী আজিজুর রহমান রহ. ২/ শায়খুল কুল আব্দুল ওয়াহেদ হাওলভী এবং পৃষ্ঠপোষক আল্লামা শাহ জমির উদ্দীন রহ. এর সুযোগ্য বংশধর ও উত্তরসূরী হলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।
আল্লামা বাবুনগরী হাফিযাহুল্লাহুকর নানা ছিলেন আধ্যাত্মিক জগতের সম্রাট,বাবুনগর মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা শাহ হারূন বাবুনগরী রহ.।
আল্লামা বাবুনগরী হাফিযাহুল্লাহুর মায়ের মেজ জেঠা শায়খুল হাদীস আল্লামা আমিন বাবুনগরী রহ.(মৃত্যু:১৩৮০ হি.)। তিনি খাতামুল মুহাদ্দিসীন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরী রহ. এর সুযোগ্য শাগরেদ ছিলেন।
আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিযাহুল্লাহুর মায়ের নানা ছিলেন,শায়খুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দী রহ. এর শাগরিদ আল্লামা শায়খ আব্দুল আজিজ জাহাঁপুরী রহ.।
আল্লামা বাবুনগরী হাফিযাহুল্লাহুর মায়ের মামা মাওলানা মাসউদ জাহাঁপুরী ছিলেন দারুল দেওবন্দের কৃতি ফাযেল
আল্লামা বাবুনগরী হাফিযাহুল্লাহুর আম্মাজান হলেন এক মহিয়সী রত্নগর্ভা রমনী। তিনি ছিলেন আল্লামা সূফী আজিজুর রহমান রহ. এর দৌহিত্রা,আল্লামা হারূন বাবুনগরী রহ.এর কন্যা। তিনি পটিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা কুতুবুল আলম আল্লামা মুফতী আযীযুল হক রহ. ও হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহ. এর খলিফা আল্লামা শাহ আব্দুল ওয়াহহাব রহ. এর বাইয়াত ছিলেন।
আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিযাহুল্লাহুর দুই মামাও প্রখ্যাত আলেম,মুহাদ্দিস ও বুযুর্গ ব্যক্তিত্ব। বড় মামা হলেন মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী( দা.বা.)। আল্লামা হাফেজ হাবীবুল্লাহ সাহেব দা.বা.।
আল্লামা বাবুনগরী হাফিযাহুল্লাহুর পিতা ছিলেন দরস জগতের সম্রাট, মেশকাত শরীফের বিশ্ববিখ্যাত ভাষ্য তানজিমুল আশতাতের রচয়িতা আল্লামা আবুল হাসান (রহ.)।তিনি হাটহাজারী মাদরাসার শায়খুত তাফসীর ছিলেন।
আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিযাহুল্লাহুর তিনভাই।তিনজনই উঁচু মাপের আলেম এবং মুহাদ্দিস। মাওলানা শুয়াইব বাবুনগরী,তিনি বাবুনগর মাদরাসার মুহাদ্দিস, মাওলানা জোবায়ের বাবুনগরী তিনি রাউজান সুলতানপুর মারাসার মুহাদ্দিস।
আল্লামা বাবুনগরী হাফিযাহুল্লাহুর ভগ্নিপতিরাও বড় মাপের আলেম। একজন হলেন বিশিষ্ট লেখক,গবেষক,সাহিত্যক,চট্টগ্রাম জমিয়তুল ফালাহ শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ আবু জাফর সাদেক (রহ.)। ছোট ভগ্নিপতি মুর্শিদে আজম মাওলানা আবদুল মজিদ শাহ সাহেব রহ. এর সুযোগ্য সন্তান বিশিষ্ট আলেম মাওলানা যাকারিয়া সাহেব।যিনি চট্টগ্রাম হাটহাজারীস্থ উত্তর মাদার্শা মজিদিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক।
আল্লামা বাবুনগরী হাফিযাহুল্লাহুর ভাগ্নেরাও বড় মাপের আলেম। এক ভাগ্নে পাকিস্তান করাচি জামিয়া বান্নুরী টাউন থেকে উচ্চতর ডিগ্রীপ্রাপ্ত মুফতি ওসমান সাদেক।তিনি বিশিষ্ট আরবী ভাষাবিদ। লেখক ও গবেষক। আরেক ভাগ্নে হাটহাজারী মাদরাসার উচ্চতর আরবী সাহিত্য বিভাগের সাবেক উস্তায,বিশ্ববিখ্যাত জামিয়া আল- আযহার মিশরের কৃতি ফাযেল আল্লামা আনোয়ার শাহ আযহারী দা.বা.,আরেক ভাগ্নে মাওলানা হাফেজ ইরফান সাদেক,বাহরাইন আয়শা জামে মসজিদের ইমাম।
আল্লামা বাবুনগরী হাফিযাহুল্লাহুর মেয়ের জামাতারাও একেকজন বড় আলেম,মুহাদ্দিস। মুফতী ইরশাদুল্লাহ দা.বা. মুহাদ্দিস,জিরি মাদরাসা,মাওলানা আব্দুল্লাহ সাহেব দা.বা.,উস্তাযুত তাফসীর ও নাজেমে তালিমাত ফতেহপুর মাদরাসা চট্টগ্রাম,মুফতী কুতুবউদ্দিন দা.বা.,তিনি নানুপুরের পীর সাহেব আল্লামা শাহ জমিরউদ্দীন নানুপুরী রহ. এর সুযোগ্য সাহেবজাদা এবং জামিয়া নানুপুরের বর্তমান শায়খুল হাদীস ও উচ্চতর হাদীস গবেষণা বিভাগের তত্বাবধায়ক। মাওলানা জুনায়েদ দা.বা. তিনি উজানী মাদরাসার মুহাদ্দিস। মাওলানা ফয়লুল করীম দা.বা. তিনি বিশিষ্ট আলেম এবং আগ্রাবাদ হাজীপাড়া মাদরাসার পরিচালক।
উচ্চ বংশ, বিনয়-নম্রতা, তাকওয়া পরহেজগারি ও খোদাভীরুতা, ইলম-আমাল, আখলাক-চরিত্র সর্ব দিক দিয়েই অতুলনীয় আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিযাহুল্লাহ। আল্লাহ তায়া’লা শায়েখকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করুন আমিন।
লেখক-এইচ.এম. জুনাইদ ফাযেল: দাওরায়ে হাদীস (মাস্টার্স)ও উচ্চতর আরবী সাহিত্য বিভাগ,দারুল উলুম হাটহাজারী, চট্টগ্রাম।